Wednesday, September 16

মাসিক চকবাজার পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপিত

0

জাকজমকপূর্ণভাবে চকবাজার,বাকলিয়া,চান্দগাঁও ও পাচঁলাইশ এর মুখপত্র “মাসিক চকবাজার” পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৪ সেপ্টেম্বর বিকেলে “মাসিক চকবাজার” পত্রিকার সম্পাদক এস.ডি.জীবন এর পরিচালনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে উপস্থিত অতিথিবৃন্দসহ কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয় । অনুষ্ঠান উদ্বোধন করেন “মাসিক চকবাজার” পত্রিকার প্রধান উপদেষ্ঠা,চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মাসিক চকবাজার” পত্রিকার উপদেষ্ঠা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী,সভাপতিত্ব করেন “মাসিক চকবাজার”পত্রিকার উপদেষ্ঠা,১৬ নং চকবাজার ওয়ার্ড,চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন “মাসিক চকবাজার” পত্রিকার উপদেষ্ঠা, ১৭,১৮ ও ১৯ নং ওর্য়াড সংরক্ষিত মহিলা আসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর মিসেস ফারজানা পারভীন (এম.এ)।
বক্তব্য রাখেন,চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহ-সম্পাদক ও মাসিক কাট্টলী বার্তা পত্রিকার সম্পাদক সফিকুল ইসলাম খান, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর কে রুবেল,আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর সংসদ এর আহবায়ক আব্দুল হান্নান, নওজোয়ান এনজিওর পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন,মাসিক চকবাজার পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক এইচ.এম.ওসমান সরওয়ার, মাসিক চকবাজার পত্রিকার সহ সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী টুটুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মাসিক চকবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রিয়াসী,মাসিক চকবাজার পত্রিকার সহ-সম্পাদক এডভোকেট রাজীব চন্দ্র ধর রাজু, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর এর সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব হোসেন, সাংগঠনিক সম্পাদক কেএম আবছার উদ্দিন রনি, দপ্তর সম্পাদক ছগির আহম্মদ,জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ ।
ফুলেল শুভেচ্ছা জানান, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব, ১৬নং চকবাজার ওয়ার্ড অফিস, ১৭,১৮ ও ১৯ নং সংরক্ষিত ওর্য়াড অফিস, নওজোয়ান এনজিও, নিউজ৭১অনলাইন, এস.এস.ফুডস এন্ড বেভারেজ ও শীতল ড্রিংকিং ওয়াটার, ন্যাশনাল নিউজ২৪ডটকম, দৈনিক ৭১ বাংলাদেশ সম্পাদক শেখ সেলিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ও কালারর্স মর্ডাণ ড্যান্স একাডেমী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.