Saturday, August 15

মাস্ক ব্যবহার না করায় নাটোরে অর্ধশতাধিক ব্যাক্তিকে জরিমানা

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোর শহরে মাস্ক ব্যবহার না করায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৬ জুন) শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ জনের বিরুদ্ধে ৪০ টি মামলা দায়ের করে ৫৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ইউএনও জাহাঙ্গীর আলম জানান, করোনা প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানছেন না অনেকেই। তাই মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার অভিযান চালিয়ে ৪০টি মামলা দায়ের করা হয় এবং মোট ৫১ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ জরিমানা আদায় ও মামলার উদ্দেশ্য মানুষকে সতর্ক করা ও মাস্ক ব্যবহারে বাধ্য করা। তাই এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.