Monday, September 7

মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে ঢাকা টেস্টে রান পাহাড়

0

টেস্ট ক্যারিয়ারে আরও একটি সেঞ্চুরির মালিক হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এটি তার ক্যারিয়ারের তৃতীয় শতক। এ মুহুর্তে মাঠে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন।
সকালে দ্রুত ফিরেছিলেন সাকিব। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দেননি লিটন দাস। স্বাচ্ছন্দে খেলেন তিনি। সোজা ব্যাট চালান। তবে প্রথমবারের মতো পরাস্ত হতেই সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা এ উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ফেরেন তিনি।
ফেরার আগে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ওয়ানডে স্টাইলে দৃষ্টিনন্দন সব শট খেলে ৫৪ রানে ফেরেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৪৭১/৮।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.