মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : মায়ানমার (বার্মা) আরাকান রাজ্যে মুসলিম জনগোষ্ঠী রহিঙ্গারা মায়ানমার সরকারের প্রত্যক্ষ মদদে সেই দেশের সামরিক বে-সামরিক ও বৌদ্ধ জনগোষ্ঠীর দ্বারা শত শত নারী পুরুষ শিশু হত্যা, ধর্ষন, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও জঘন্যতম অমানবিক নির্যাতনের স্বীকার হওয়ায় ইতিহাসের অমানবিক নারকীয় হত্যাষজ্ঞের বীভংস দৃশ্য দেখে বিশে^র মোসলমান বিবেক আর বসে থাকতে পারে না। সেই দেশের সেনাবাহিনীর নির্বিচারে গণ হত্যা চালিয়ে যাচ্ছে।
রহিঙ্গাদের উপর নির্যাতন, ধর্ষন, বাড়িঘরে অগ্নিসংযোগ নির্বিচারের গনহত্যার প্রতিবাদে দিনাজপুরর ফুলবাড়ী নিমতলা মোড়ে শুক্রবার আছরের নামায এর পর সচেতন নাগরিক সমাজের এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর সভার মেয়র মুর্তুজা সরকার মানিক। তিনি বলেন, এই মায়ানমার সরকারের রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধকল্পে সারা বিশ্বের মোসলমানদেরকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে এই মায়ানমার সরকারের বিরদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই গণহত্যা কোন ভাবে মেনে নেয়া সম্ভাব নয়। আর্ন্তজাতিক ভাবে ঐ সরকারের উপর চাপ প্রয়োগ করে এই গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে। এই মানব বন্ধনে অংশ নেন বিভিন্ন মসজিদের মুসুল্লিরা, বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রার ছাত্র, বিভিন্ন পেশা জীবি সংগঠনের সচেতন নাগরিক।