Thursday, September 17

মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া: কোল থেকে সন্তানকে আছাড়!

0

বউয়ের সঙ্গে রাগ করে অনেক সময় মানুষ নিজেদের সন্তানদেরকে মারধর করে থাকে। আর একটি প্রবাদও আছে যে, ‘ঝিকে মেরে বউকে শেখানো’। বউকে শেখাতে গিয়ে নিজের ৩ বছরের শিশু সন্তানকে মেরে প্রচলিত এই প্রবাদ বাক্যের প্রতিফলন ঘটালেন ঝিনাইদহের হরিণাকু- উপজেলার শ্রিপুর ক্লাবপাড়া গ্রামের লিটন। আজ বুধবার সকাল ৯টার দিকে নির্মম এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে লিটনের মা ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় স্ত্রীর ওপর রাগ করে লিটন তার ৩ বছরের মেয়ে পারভিন খাতুন লিথিকে কোল থেকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন। এতে শক্ত আঘাত পেয়ে শিশু কিছুক্ষণ পরই মারা যায়।
হরিণাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠিয়েছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.