Sunday, August 23

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার একাডেমিক অপ্রতুলতা

0

চট্টগ্রামের মীরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিঠাছড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা উপজেলার সবচেয়ে প্রাচীন মাদরাসা এ মাদরাসার প্রতিষ্ঠাকাল ১৮৮১ সাল ।
বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা‌ ৬৫০ জন। সে তুলনায় একাডেমিক ভবন অনেক কম। এখানে শিশু শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত পড়ানো হয়। এ মাদরাসার লাইব্ররী, শ্রেণীকক্ষ, ছাত্রকমনরুম, ছাত্রীকমনরুমের জন্য আরও ৭/৮ টি রুম আবশ্যক।

মাদরাসার অধ্যক্ষ এমদাদউল্লা খান বলেন, বেশ কিছুদিন আগে একটি একাডেমিক ভবন পাওয়ার খবর নিশ্চিত হই এবং তিন মাস আগে সয়েল টেস্ট হয়েছে। তবে যে ভবন বরাদ্দ হয়েছে তা সামান্য। একটি চারতলা একাডেমিক ভবন এ মাদরাসার জন্য অতি প্রয়োজন। এ ব্যপারে তিনি স্থানীয় সাংসদ ইন্জীনিয়ার মোশারফ হোসেনের মাধ্যমে সরকারের আশুদৃষ্টি কামনা করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.