Wednesday, September 16

মিথিলার ‘বিয়ের দাওয়াত রইলো’

0

বিয়েবাড়ির কথা এলেই চোখের সামনে ভেসে ওঠে উৎসবে ঘেরা রঙিন ছবি। সেই বিয়ে নিয়ে সবার বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এমনই বিয়েবাড়ির গল্প নিয়ে নির্মিত টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

মারুফ রেহমানের গল্পে টেলিছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে মিথিলার চরিত্রের নাম রানী, পেশায় ডাক্তার। কিন্তু তিনজন পাত্র তাকে পছন্দ করে ফেলে। তার বিয়ে নিয়ে দেখা দেয় জটিল পরিস্থিতি।

নাটকটি সম্পর্কে মিথিলা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করতে পেরে ভালো লাগা কাজ করছে। নাটকের পুরো ইউনিটও অনেক খেটেছে। আর রেদওয়ান রনির নাটক নিয়ে তো কোনো কথা থাকে না। আশা করছি, সবাই একটি ভালো নাটক উপহার পাবেন।’
নির্মাতা রনি বলেন, ‘নাটকটির গল্প বেশ মজার। বিয়ে নিয়ে তো মেয়েদের নানা রকম বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু কীভাবে তা মোকাবেলা করতে পারে, সে ভাবনা থেকেই নাটকটি নির্মাণ করেছি।’

টেলিছবিতে মিথিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মনোজ কুমার, স্পর্শিয়া, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ।
নাটকটি ৩১ আগস্ট রাত ১১টায় এনটিভিতে প্রচার হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.