Wednesday, August 26

মিন্নির জামিন শুনানি শেষ, রায় কাল

0

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার ঘটনায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না, সে মর্মে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন। মিন্নিকে জামিনের রুলের ওপর আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মিন্নির পক্ষে জামিন আবেদনটি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন।

চলতি বছরের ২০ আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ আয়শা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছিলেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে ২৮ আগস্ট কেস ডকেট নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.