Thursday, September 17

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

0

মিরপুরের রূপনগর বেরিবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের একজন হান্নান হাওলাদার (২২)। তার বাবার নাম সিরাজ হাওলাদার। তিনি মিরপুর এলাকায় থাকতেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। আহত যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান জানান, সকালে একটি গার্মেন্টের স্টাফ বাস ও একটি লেগুনা রূপনগর বেরিবাঁধ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার তিনজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.