Sunday, September 6

মিরসরাইয়ে দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন, নিহত ৩

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর একটি মাইক্রোবাসে আগুন ধরে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজামপুর কালেজের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপর দুইজন হলেন-আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)।
আহত ২জন হল- রনি (১২) এবং রাসেল (১০) তাদের বাড়ী কুৃমিল্লা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে একটি হাইচ মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মীরসরাই থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নির্বাপণ ও উদ্ধার কাজ চালায়। ২ জনকে আহতবস্থায় উদ্ধার করা হলে অগ্নিদ্ধগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ টিমও উদ্ধার কাজ চালায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.