Friday, August 21

মিরসরাইয়ে পিকআপকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-১,আহত-৩

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় পিকআপকে কাভার্ডভ্যানের ধাক্কায় শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৩জন।

আহতরা হলো, মো. হাবিব (৫০), রায়হান (১৩) ও অমিত দাশ। তাদেরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দীন বলেন, আজ ভোরে চট্টগ্রামমুখী একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান এতে ১ জন নিহত ও ৩ জন আহত হয় । ঘটনাস্তলে গিয়ে ফায়ার স্টেশন কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.