Thursday, September 17

মিরসরাইয়ে র‌্যাবের হাতে দেড় কোটি টাকার ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

0

মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবুল বাশার বর্তমানে বরখাস্ত অবস্থায় কুমিল্লার ব্রাম্মনবাড়ীয়ায় জেলার ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আজ শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার সময় জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।বাশার কুমিল্লা জেলার দেবীদ্দার উপজেলার বৈশের কোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে।

বাশারের সাথে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোষাক ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাকেল জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, বাশার কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি আরো বলেন, “আমরা জানতে পেরেছি বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে সে মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল। তারপর থেকে সে বরাখাস্ত অবস্থায় আছে। সে কোন জায়াগা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কোথায় নিয়ে যাচ্ছিল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.