Tuesday, September 15

মিসরের বিচার বিভাগ নিয়ে গবেষণা, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র আটক

0

মিসরের বিচার বিভাগ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক পিএইচডি গবেষককে গ্রেফতার করা হয়েছে। ওয়ালিদ আল শোবাকি নামের ওই গবেষককে ভুয়া সংবাদ ছড়িয়ে দেয়া ও সন্ত্রাসীগোষ্ঠীতে যোগ দেয়ার অভিযোগে গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়।-খবর মিডল ইস্ট মনিটর।

চার দিন আগে নিখোঁজ হওয়ার পর গত বুধবার তাকে সর্বশেষ দেখা গেছে। আটক করে গত রোববার আদালতে হাজির করা হলে তাকে ১৫ দিনের আটকাদেশ দেয়া হয়।

দেশটির মোখতার মৌনির নামের এক আইনজীবী বলেন, কোনো আইনজীবী ছাড়াই তাকে আদালতে হাজির করা হয়েছে। তাকে আত্মরক্ষার সুযোগ দেয়া হয়নি।

জ্যাগ্যাজিগ বিশ্ববিদ্যালয়ের আইন ও দর্শনের অধ্যাপক নূর ফারহাত এক ফেসবুক পোস্টে বলেন, তিনি আল সোবাকির পরিবারের কাছ থেকে একটি ফোন পেয়েছেন। তিনি চার দিন আগে নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়েছে।

তিনি বলেন, সোবাকি যেদিন নিখোঁজ হন, সেদিনই তার অফিসে গিয়ে আমি তার সঙ্গে দেখা করেছিলাম। সেদিন আমাদের মধ্যে মিসরীয় বিচার বিভাগের সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছিল। গবেষণা করতে গিয়ে সোবাকি মিসরের বিখ্যাত আইনজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেছিলেন।

সোবাকিকে যে মামলায় আটক দেখানো হয়েছে, দেশটির কয়েকজন ব্লগারকেও একইভাবে কারাবন্দি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.