Wednesday, August 26

মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব মার্কিন কংগ্রেসের

0

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে। পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেটবিষয়ক শুনানিতে ১৩ জুন ওই প্রস্তাব ওঠে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য পররাষ্ট্র দফতরের প্রতি আহ্বান জানান।

ব্রাড শেরম্যান বলেন, সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাকে যুক্তরাষ্ট্র যদি সমর্থন করতে পারে, তা হলে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেন একই ধরনের পদক্ষেপ নেয়া যাবে না।
তিনি বলেন, মিয়ানমারে ভয়াবহ একটি গণহত্যা সংঘটিত হয়েছে। মিয়ানমার যদি রাখাইনের রোহিঙ্গা নাগরিকদের দায়িত্ব নিতে না পারে, তা হলে যে দেশ তাদের দায়িত্ব নিয়েছে, সেই বাংলাদেশের সঙ্গে রাখাইনকে জুড়ে দেয়াই তো যৌক্তিক পদক্ষেপ।

কারণ বাংলাদেশের পক্ষে এত বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বছরের পর বছর ধরে রাখার সামর্থ্য নেই। বাংলাদেশের তত্ত্বাবধানে রাখাইনে তারা নিরাপদে বসবাস করতে পারবে। তাই রাখাইনকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করাই যুক্তিযুক্ত হবে।

তবে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্বকারী কূটনীতিকরা অবশ্য কংগ্রেসম্যান শেরম্যানের বক্তব্যকে সমর্থন বা নাকচ কোনোটিই করেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.