Thursday, August 13

মিয়া ভাইয়ের দাম ২১ লক্ষ, বাংলার বাঘের দাম ১৮ লক্ষ!

0

চট্টগ্রাম নগরীর রাহাত্তার পুল, কর্ণফূলী শাহ আমানত সেতু সংযোগ সড়কের পাশে নুর নগর হাউজিং এস্টেটের ইলিয়াছ ব্রাদার্স মাঠে বিরাট গরু-ছাগলের হাট বসেছে। সেখানেই মাশআল্লা নামে এক খাইনে বাংলার বাঘ ও মিয়া ভাই নামে দুটো গরু আলোচনায় এসেছে। বাংলার বাঘের দাম হাকা হয়েছে ১৮ লক্ষ টাকা আর মিয়া ভাইয়ের দাম হাকা হয়েছে ২১ লক্ষ টাকা। দুটো গরুই পাকিস্তানি। গরু দুটোর মালিক ছিলেন না। গরুদুটিকে উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। নেবার ক্ষমতা হয়তো নেই , তবু দেখে চোখ জুড়ালে মন্দ কি?
গরু দুটির মালিক উপস্থিত আছে কিনা জানতে চাইলে খামারের কেয়ার টেকার বলেন, , মালিক আসেন নি। তার নাম মাওলানা আজীজ। শখ করে গরু দুটোকে লালন পালন করেন। গত বছরও গরুগুলোকে আনা হয়েছিল কিন্তু ন্যায্য মূল্য পাননি বলে গরু গুলো বাড়িতে ফেরত নেয়া হয়। আশা করি এই বছর কোন শিল্পপতির নজরে পড়লে বিক্রি হয়ে যাবে।
কোরবানীর এই হাটে গরু দুটি হাটের সৌন্দর্য বাড়িয়েছে। উৎসুক জনতাও গরু দুটো দেখে আনন্দ পাচ্ছে। অনেকে ছবি তুলে রাখছে। কর্মচারী বলেন, যদি কোন শিল্পপতি গরু দুটোকেই কিনতে চান তাহলে কিছু টাকা ছাড় দিয়ে বিক্রি করে দিবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.