Friday, August 21

মীরশ্বরাই উপজেলার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

0

হেলাল উদ্দিন মিয়া, স্টাফ রিপোটার, চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ ১৭ই মার্চ সকাল ১০টায় মীরশ্বরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ইঞ্জিনীয়ার মোশারফ হোসেন, বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, রুহেল সাহেব, মীরশ্বরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মীরশ্বরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান, মীরশ্বরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনীয়ার মোশারফ হোসেন বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নিজেদের বাঙালি ও স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি। যিনি ২৩ বছরের রাজনৈতিক জীবনে প্রায় ১৩ বছরের মতো শুধু নিপীড়িত জনগণের অধিকার আদায়ে কারাগারে কাটিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর কারিশম্যাটিক নেতৃত্ব অবিসংবাদিত নেতায় পরিণত করেছিল।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির এর সঞ্চালনায় ভিক্ষুক পুনরবাসন, প্রতিবন্দী সহায়তা, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.