কে এম অলিউল্লাহ নিজামী ,মীরসরাইঃ চট্টগ্রামের মীরসরাইতে অনুষ্ঠিত হলো কৃষকদের নিয়ে একদিনের কৃষি প্রশিক্ষণ কর্মশালা(এনএপি) ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষকদেরকে সবজি ও পেঁপেঁ চাষাবাদের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।জমিতে সহজপদ্ধতিতে সবজি চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন ১৫০ টি পেঁপেঁ গাছ লাগিয়ে দৈনিক ১৫০ কেজি পেঁপেঁ বিক্রি করা যাবে। তিনি আরো বলেন, এই উৎসাহটা সবার মধ্য ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যেগ নিতে হবে,এর ফলে বেকাররা উদ্বুদ্ধ হবে। কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা দুর হবে।