Saturday, November 7

মীরসরাইতে কৃষকরা করলা চাষে স্বাবলম্বী

0

মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার প্রায় সব গ্রামে এখন বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে ভরে গেছে করলা। কৃষকরা এখন বিভিন্ন ঋতুতে বিভিন্ন সবজি চাষ করে আসছে। তার মধ্যে অন্যতম করলা। যার চাষ দিন দিন মীরসরাইতে বেড়েই চলছে।

মীরসরাই উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে করেরহাট, জোরারগঞ্জ, মিঠাছরা, মীরসরাই, হাতকান্দি এলাকাতে কৃষকের মাঠে ব্যাপক করলার চাষ হচ্ছে এখন। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মীরসরাইতে ৫০ হেক্টের চমিতে করলা চাষ করা হয়েছে।

হাইতকান্দি গ্রামের কৃষক তারেক হোসেন জানান, তিনি তার ৩০ শতাংশ জমিতে গত প্রায় পাঁচ বছর যাবত দেশিসহ হাইব্রিড জাতের করলা চাষ করে আসছেন। এবারও করেছেন। এবার করলার বীজ ক্রয় ও শ্রমিক (করলা) সহ তার প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরছ হয়েছে। তিনি আসা করছেন কিছু দিনের মধ্যে করলা উত্তোলন করে তা বাজারে ২৫ থেকে ৩০ হাজার কাটা বিক্রি করতে পারবেন।

জোরারগজ্ঞ এলাকার কৃষক মনির হোসেন জানান, মীরসরাই কৃষি অফিস থেকে আমাদেরকে রোগ বালাই সম্পর্কে পরামর্শ দেওয়ার কারনে আমাদের এবার করলা চাষে কোন রোগ বালাই দেখা দে নাই করলাও ভালো হয়েছে।

মীরসরাই উপজেলার কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মীরসরাইয়ে সব গ্রামে এখন করলা চাষে ব্যস্ত কৃষকরা। আমরা চাষিদের বিভিন্ন রোগ-বালাই সম্পর্কে ধারনা ও পরামর্শমুলক সহায়তা দিয়ে আসছি। আর চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় করলার ফলন ভালো হয়েছে।
তৌহিদুল ইসলাম ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.