Thursday, August 20

মীরসরাইতে ব্যক্তিগত উদ্যোগে গরীব দুঃখিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0

হোসেন শহীদ সরওয়ার্দী, মীরসরাই : মীরসরাইতে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন মীরসরাই ফিলিং ষ্টেশনের ব্যাবস্থাপক জনাব শামছুল আলম দিদার। যিনি বিগত করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন।

তার ব্যক্তিগত উদ্যোগে অন্তত পক্ষে ৪০০ (চারশত) গরীব দুঃখি পরিবারদের কে ত্রাণ সামগ্রী দিয়েছেন। তার এই উদ্যোগে অনেক গরীব-দুঃখি মানুষ খুশি হয়ে আল্লাহ্ কাছে দোয়া করতেছেন।

এই বিষয়ে জনাব শামছুল আলম দিদার ভাই এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমি নিরবে দান করতে যাচ্ছি তবে আমি চাইনা আমার নামটা সংবাদের হেডলাইনে আসুক। কারণ হযরত ওমর (রাঃ) যেভাবে রাতের অন্ধকারে মানুষের ধারে ধারে গরীব- দুঃখিদের দুঃখ দুর্দশা দেখতেন এবং খাদ্য সামগ্রী দিতেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই আমি যেইগুলি দান খয়রাত করি এই সংবাদগুলো যেন প্রচার না হয় আমি নিরবে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইন্শা -আল্লাহ্ এই দুর্যোগ কতদিন থাকবে জানিনা যতদিন এই দুর্যোগ থাকবে আমি নিজের ব্যাক্তিগত তহবিল থেকে যতটুকু পারি ত্রাণ সামগ্রী বিতরণ করে যাবো।

এই বিষয়ে এলাকার এক হত দরিদ্র নুরুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমাদের এই শামছুল আলম ভাই আমাদেরকে যতটুকু ত্রাণ সামগ্রী দিচ্ছে আমরা আল্লাহ্র কাছে তার জন্য দোয়া করে যাচ্ছি। মহান আল্লাহ যেন প্রত্যেক এলাকায় এমন এতজন করে মহৎ মানুষ সৃষ্টি করেন। উনার এই ত্রাণ সামগ্রীর কথা বলতে গেলে যে উপকার হয়েছে তা বলার মত নয়। তিনি বলতে নিষেধ করেছেন তারপরও আপনার ন্যাশনাল নিউজ এর সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছেন সেজন্য বললাম। পরিশেষে আমি মহান আল্লাহ্  কাছে দোয়া করি করেনা ভাইরাস থেকে আমাদের সাবাইকে যেন হেফাজত করে। পাশা-পাশি শামছুল আলম ভাইকে যেন হেফাজত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.