অলি উল্যাহ্ নিজামী, মীরসরাই : মীরসরাইতে সেনাবাহিনী এবং পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করেন। এতে করে জনগনকে সচেতন এবং সজাগ দৃষ্টি রাখার জন্য করোনা ভাইরাস সম্পর্কে মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এই ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপটেন নাহরিন কে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে বলেন, আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে সেবা দিয়ে যাচ্ছি। পাশা-পাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। তারেই সূত্র ধরে আজ মীরসরাই থানা বিভিন্ন এলাকা এবং বাজার ঘুরে জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে ধারণা এবং হ্যান্ড গ্ল্যাপ্স এবং মাস্ক লাগানোর জন্য উদ্বুদ্ধ করছি। সাথে সাথে বাজার মনিটরিং করে বিভিন্ন দোকান-পাট বন্ধের নির্দেশ দিচ্ছি। যেগুলো যেমন, কাঁচা বাজার, মুদি দোকান ও ঔষুধের দোকান খোলা রাখার নির্দেশ দিচ্ছি। যাতে করে
জনগন বাজার সদায় করতে পারে এবং ঔষুধ সংগ্রহ করতে পারে। সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনগনকে
অবহিত করছি। আজ মীরসরাই বাজার বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার এবং তার আশে-পাশের এলাকায় অভিযান
চালিয়ে জনগনকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও সচেতন করে রাখছি।
অভিযান পরিচালনার সময় মীরসরাই থানার এস.আই. মাসুদ আহম্মেদ ও তার সাথে দুই জন মহিলা পুলিশ ও চার জন পুরুষ পুলিশদের কে নিয়ে একসাথে অভিযান অব্যাহত রাখছি।
এই বিষয়ে মীরসরাই থানার এস.আই. মাসুদ সাহেব এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পাশা-পাশি বাংলাদেশ পুলিশ বাহিনী সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী একযোগে অভিযান অব্যাহত রাখছি এবং মাইকিং করে জনগনকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। সে সাথে ত্রাণ বিতরণে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছি এবং যানবাহন সিমীত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ্ সবাইকে আল্লাহ্ কাছে এই করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সাহায্য প্রার্থনা করার জন্য বলছি।