Saturday, August 15

মীরসরাইতে সৎ মাতার দেওয়া আগুনে বসত বাড়ি পুড়ে ছাই

0

 মীরসরাই থেকে এম অলিউল্যাহ নিজামী, মীরসরাই এর ১১ নং মঘাদিয়া ইউঃ কাজির তালুকে পারিবারিক কোলহলের জেরে সৎ মাতা লায়লা বেগমের দেওয়া আগুনে বড় মেয়ে ফাতেমার বসত ভিটা পুড়ে ছাই হয়ে যায় ।

ঘটনা সত্যতা যাচাই করতে সেখানে ন্যাশনাল নিউজ যায়,এলাকা বাসীর কথায় সত্যতা খু্ঁজ পাই সেখানে গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে আলাপ করলে উপস্থিতি এক বৃদ্ধা মোঃ নুরুউদ্দিন (৫০) এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান গত ৮/৬/২০২০ রোজ সোমবার ভোর ৪/৩০ এর দিকে আগুন আগুন চিৎকার শুনে চার দিক থেকে যখন মানুষ আসতে ছিল ঠিক তখনি ঐ সৎ মাতা লায়লা বেগম সিএনজি করে তাড়াতাড়ি চলে যাচ্চিলো বলে অনেক মানুষ দেখেছে।

এই বিষয়ে সৎ মেয়ে ফাতেমা বেগম (৩৫) এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আগুন লাগার আগের দিন তার সৎ মাতার সাথে একটু ঝগড়া হয় সেখানে সৎ মাতা হুমকি দিয়ে বলে যে আজ রাতের মধ্য তোদের কে বিটা ছাড়া যদি না করি আমি আমার বাবার বেটি না,এলাকার আরো অনেক মহিলা উপস্থিতি হয়ে লায়লার বেগমের বিরুদ্ধে স্বাক্ষী দেয়,এবং বলে যে ঘরের চার পাশে কেরোসিন তৈল ঢেলে দিয়ে আগুন লাগায়, এতে সৎ মেয়ে ফাতেমার নগদ ২ ভরি স্বর্ণ ও ১৫ হাজার টাকা সহ প্রায় ১ লক্ষ টাকার সামান আগুনে পুড়ে চাই হয় বলে ফাতেমার দাবী, এই বিষয়ে ফাতেমা বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা করেন যার মামলা নং ১০/ ২০২০।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.