Wednesday, November 4

মীরসরাইয়ে অন্ত:সত্তা স্ত্রীকে জবাই করে হত্যা

0

জেলার মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানায় পারিবারিক কলহের জের ধরে অন্ত:সত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। স্ত্রী পারভীন আক্তারকে (৩৪) হত্যার পর স্বামী বেলাল উদ্দিন (৩৫) নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে জোরারগঞ্জ থানার চৌধুরীহাটের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসাইন পাঠক বিষয়টি নিশ্চিত করে বলেন আত্মহত্যার চেষ্টাকারী গুরুতর আহতবেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে ৬ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী পারভীন আক্তারকে ১২-১৪ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামী বেলাল উদ্দিন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পারভীনের। একপর্যায়ে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় বেলাল উদ্দিন।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পোস্ট মর্টেমের জন্য চমেকে হাসপাতালে এবং আহত বেলালকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানায় নিহত পারভীন ও বেলাল দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। পারভীনের আগের স্বামীর ঘরে প্রিয়াংকা (১৬) ও নাঈম (১০) নামে দুটি সন্তান রয়েছে। বেলালের ১ম স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসাইন বলেন, আহত অবস্থায় অপরাধীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পিতা মো. আবু তাহের বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.