মীরসরাই থেকে এম অলিউল্যাহ নিজামীঃ মীরসরাইয়ের হাইওয়ে রোডের উপর ওভার ব্রীজ দিয়ে পার না হয়ে ঝুকি নিয়ে এই ভাবে পার হচ্ছে কিছু লোক। প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ অনেক পথচারী, গণ সচেতনা মুলক কয়েক বার ট্রাফিক পুলিশ উদ্যেগ নিয়েও ব্যর্থ হয়েছে। এভাবে রাস্তা পারাপার হলে প্রতি জন থেকে ৫০ টাকা জরিমানার বিধান করা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মীরসরাই এর ট্রাফিক পুলিশ সার্জেন্ট অফিসার ইকবাল ন্যাশনাল নিউজকে বলেন, আমরা জনগনকে বহুবার ওভার ব্রীজ দিয়ে পারাপারের জন্য উৎসাহ দিয়েছি, অনেক বুঝিয়েছি যে ঝুকি নিয়ে রাস্তা পার হবেন না। কারণ একটি দূরঘটনা সারা জীবনের জন্য কান্না বয়ে আনবে,এই ভাবে বুঝানোর পর আমরা ব্যর্থ হয়েছি। কে শুনে কার কথা। তারপর ও হাল ছাড়িনি, এই জন্য আমরা সার্বক্ষিন একজন ট্রাফিক নিয়োজিত রেখেছি মীরসরাই ওভার ব্রীজের নিচে, সচেতনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।