Thursday, September 17

মীরসরাইয়ে ডাক টেলিযোগাযোগের অধীনে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

0

মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম মীরসরাইয়ে বাংলাদশে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অধীনে কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণকারী প্রশিক্ষনাথীদের সরকারী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

(১০ নভেম্বর) শুক্রবার সকাল ১১টায় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত সনদ বিতরণ অনুষ্ঠান জনাব সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং পোস্ট সেন্টার এর উদ্দোক্তা ও ট্রেইনার সাখায়াত হোসেন এর সঞ্চলনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সরকারি কমিশনার ভুমি কায়সার খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পোস্ট মাষ্টার মোঃ মজিবুর রহমান, প্রবীন সাংবাদিক নীরদ বরণ মন্ডল, ভিক্টোরী কম্পিউটার সেন্টার এর প্রোপ্রাইটর মামুনুর রশিদ।

উক্ত অনুষ্ঠানে ২০১৬-১৭ ব্যাচ এর ১০৯ জন শিক্ষাথীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এরই মধ্যে ৬৩ জন অ+ এবং ৪৬ জন অ গ্রেড অর্জন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.