এমঅলি উল্ল্যাহনিজামী, মীরসরাই প্রতিনিধি: মীরসরাই মসজিদিয়া চৌঃ পাড়া ১২নং ইউনিয়ন, ০৮নং ওয়ার্ডে পাগলা কুকুরের তানডবে তিন শিশু সহ চার জন হাসপাতালে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক, এদের মধ্যে মোছাম্মৎ আকিলা তাবাচ্ছুম (নাহিদা) (২.৫) কে মুখে কামড়িয়ে পুরো মুখমন্ডল থেতলিয়ে দেয়। এত তার ০৪টি দাঁত পড়ে যায়, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় মস্তাননগর হাসপাতালে নিলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেয়।
নাহিদার পিতা জনাব আজি উল্ল্যাহ ন্যাশানাল নিউজকে জানান যে ডাক্তার বলেছে তাহার বাঁচার ৫০% সম্ভাবনা রয়েছে। কুকুরের কামড়ে তার পুরো মুখমন্ডল সেলাই দেওয়ার অবস্থায় নেই।
ডাক্তার শুধু ইনজেকশন মেরে ঔষুধ দিয়ে রেখেছে। কুকুর কামড়ানো আর এক জন আবু তাহের (৭০) পিং মৃত কবির আহম্মদ, তার পায়ের নিচে কামড়িয়ে মাংস নিয়ে যায়। তিনি বলেন, জোহরের নামাজের অযু করতে আশার সময় আছানক কোথায় থেকে একটা কুকুর আমার পায়ের নিচে কামড় দিয়ে মাংস নিয়ে যায়। তিনি ও এখন হাসপাতালে রয়েছেন।
কুকুর কামড়ানো মোঃ আব্দুল আজিজ (০৮), পিতাঃ সাহাব উদ্দিন তাকে ও একই কায়দায় পায়ে কামড় দিয়ে মাংস নিয়ে যায়। কুকুরে কামড়ানো আরেক শিশু ইসনাম হোসেন (০৭), পিতা- বাহার উদ্দিন, ইসনাম হোসেনের মুখে আছানক কামড় দিয়ে মুখ থেতলিয়ে দেয়। বর্তমানে এরা সবায় চট্টগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছে।
ঐ এলাকার একজন লোক নাম করিম উল্ল্যাহ (৫৫) কে জিজ্ঞাসা করলে তিনি ন্যাশানাল নিউজকে বলেন এলাকা মধ্যে আছানক একঘন্টার মধ্যে চার ব্যাক্তিকে কামড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দেয়। এলকার সবাই মিলে আমরা এখনো পর্যন্ত তিনটি কুকুর মারতে সক্ষম হয়েছি। তিনটি কুকুরের মধ্যে একটা পাগলা কুকুর ছিল। বাকি ০৬ টা কুকুর এলাকা ছাড়া। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক অবস্থায় আছি বলে জানিয়েছেন।