Sunday, August 23

মীরসরাইয়ে প্রথম করোনা রোগী সনাক্ত-

0

এম অলি উল্যাহ্ নিজামী,মীরসরাই : মীরসরাইয়ে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী তিনি মহিলা এবং তিনি এক সেনা সদস্যের স্ত্রী বলে জানা যায়। শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিয়ে সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ ভর্তি হলে সেখান থেকে নমুনা সংগ্রহ করার পর তার করোনা পজিটিভ পাওয়া যায়।

রবিবার ১৯শে এপ্রিল সকালে মীরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান হ্যাঁ আমরা শুনেছি একজন করোনা রোগী সনাক্ত হয়েছে । তবে এখনো পর্যন্ত রোগীর সংস্পর্শে কে বা কারা এসেছে এই বিষয়ে জানার জন্য পুলিশ তদন্তে নেমেছে। তিনি কীভাবে আক্রান্ত হলো তা এখনো পর্যন্ত জানা যায় নাই।

এই বিষয়ে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা দিবাগত রাতে একজন মহিলা আক্রান্ত হওয়ার সংবাদ পাই। তিনি বর্তমানে সিএমএইচ এ ভর্তি আছেন। আমরা আশে-পাশের এলাকায় তার সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে খবর নিচ্ছি। আপাতত রোগীর বাড়ী লকডাউন করেছে বলে তিনি জানান।

এই বিষয়ে মীরসরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুহুল আমিন এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান গতকাল রাতে আমার কাছে অনেক দেরীতে তথ্য আসে আইইডিসিআরের মাধ্যমে জানতে পারি বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্ত মহিলাটির বাড়ী মীরসরাই থানার ১২নং ঙ্খয়াছরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্ত রোগীর কথা শুনে এলাকার লোকে আতঙ্কের মধ্যে দিন যাপন করতেছেন।

পরে ঐ এলাকার মেম্বার জনাব সামসুল আলম এর কাছেজানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে বলেন ঘটনাটি সত্য এবং বর্তমানে বাড়িটি লকডাউনে আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.