তৌহিদুল ইসলাম, মীরসরাই,প্রতিনিধি : মীরসরাই উপজেলা যুবদল ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
বুধবার (২৯ নবেম্বর) দুপুর ২টায় বারইয়ারহাট পৌর বাজারের গাছ মার্কেট এলাকা থেকে উক্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান মাঈনউদ্দিন লিটন এর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপির উক্ত নেতাকে আটকের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রেস বিবৃত্তি প্রদান করেছেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাসাস উত্তর জেলা সেক্রেটারী শাহিদুল ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ( সাময়িক বহিস্কৃত ) নুরুল আমিন, কৃষকদল উত্তর জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী প্রমুখ নেতৃবৃন্দ।