তৌহিদুল ইসলাম, মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে এক রিক্সা-ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনার ৩দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
রবিবার ২৬ নভেম্বর সকালে স্থানীয় ভাবে খবর পেয়ে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির ও সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাত সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকার পাশবর্তি সড়কের ইসলামপুর-ভবানী সড়কের পাশের সমতল থেকে দুপুর ১২ টায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন জানু (৪০)। সে পার্শবর্তি ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার ৯ নং ওয়ার্ডের ভদ্রঘোনা গ্রামের মৃত মনির আহমদের ছেলে। পেশায় সে রিক্সা-ভ্যান চালক। নিহতের পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায় যায়, নিহত জানু গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে রিক্সা-ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করলেও তাকে পাওয়া যায় নি। সে ছাগল নাইয়া থেকে ঘটনাস্থলে কিভাবে এলো বা তাকে কারা খুন করেছে এই ব্যপারে পরিবারের কেউ কিছু বলতে পারছে না।
এ বিষয়ে লাশের সুরতাহার প্রতিবেদন তৈরী কারী জোরারগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, লাশের গলার ডান পাশে থেকে কাটা দাগ রয়েছে। লাশ বিকৃত হওয়ায় শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা জানা যায় নি। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিন তাকে খুন করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাত থানান, লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্ত কার যায় নি। পরে লাশের সাথে পাওয়া একটা ফোন নাম্বারের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। নিহতের পরিবার থানায় এসে লাশ সনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে ধারালো অস্ত্রদিয়ে গলাকেটে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতারে অভিযান চালানোহ হবে।