এমঅলি উল্ল্যাহ্ নিজামী, মীরসরাই: মীরসরাইয়ে মিঠাছড়া বাজারের পূর্ব পাশে গড়িয়াশে চরনা পুকুর পাড় থেকে সিএনজি চুরি করে নিয়ে যাওয়ায় অসহায় হত দরিদ্র নুর আলমের (৩৫) আর্তনাদ।
তিনি বলেন তার সিএনজি প্রতিদিনের ন্যায় গত ২০-০৩- ২০২০ইং তারিখে রোজ শুক্রবার আনুমানিক রাত ১০.০০ ঘটিকায় আমার বসত ঘরের সম্মুখে উঠানে সিএনজিকে শিখল ধারা তালা বদ্ধ করে আমি ঘুমাইয়া পড়ি। পরবর্তী ২১-০৩-২০২০ইং রোজ শনিবার ভোর ৬.৩০ ঘটিকার সময় আমি ঘুম থেকে উঠিয়া দেখিতে পায় যে, আমার রক্ষিত শিখল সহ রাত্রির গভীরে যেকোন সময় অজ্ঞাত নামা চোর চুরি করিয়া নিয়ে যায়। যাহার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।
আমি আশেপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করিয়া, সিএনজি সন্ধান না পাইয়া গাড়ি মালিক আব্দুল মান্নান (৬০), পিতা: মৃত বজলুর ছোবাহান, সাং: রায়পুর, ০৮নং দূর্গাপুর ইউনিয়ন। সিএনজি মালিককে মোবাইল করে জানালে, তিনি সহ আমার সাথে এসে আরো খোঁজাখুঁজির পর ফোর স্টক সিএনজির কোনো সন্ধান না পেয়ে মীরসরাই থানায় এসে একটি অভিযোগ দায় করে।
এ ব্যপারে ন্যাশানাল নিউজের রির্পোটার এম অলি উল্ল্যাহ নিজামী খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখতে পায়, জনাব হত দরিদ্র নুরুল আলমের আর্তনাদ। তৎক্ষণাৎ মীরসরাই থানাতে ফোন করে ওসি অপারেশন জনাব, দিনেশ চন্দ্র গুপ্তের কাছে জানতে পারলাম এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জনাব নুরুল আলম। আমরা এ বিষয়ে তদন্তে নেমেছি। যদি কোন তথ্য পাই তাহলে আপনাদেরকে জানাবো।
ঐ এলাকার ০৪ নং ওয়ার্ডের জনাব সামছুল আলম (প্রকাশ আলাম মেম্বার) এর কাছে টেলিফোন এর মাধ্যমে জানতে পারলাম, তিনি বলেন সিএনজি জনাব নুরুল আলম অত্যান্ত ভালো একজন ড্রাইভার, মেম্বারের অভিযোগ এই সিএনজি চুরির সাথে অত্র এলাকার দুই এক জন লোক থাকতে পারে। তা না হলে এ এলাকার ভিতরে ঢোকে বাহিরে লোকের চুরি করার সাহাস হবে না। কেউ না কেউ এর সাথে জড়িত আছে বলে জানিয়েছেন ন্যাশনাল নিউজকে। তিনি বলেন চোর যদি ধরা পড়ে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ভবিৎসতে এ ধরনের কাজ যেনো কেউ করতে না পারে।