Saturday, August 22

মীরসরাই আজিজিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন

0

হেলাল উদ্দীন মিয়া, চট্টগ্রাম: মিরসরাই পৌর সদরের কলেজ রোডে অবস্থিত মোহাম্মদ আলী মার্কেটের ৫ম তলায় আজিজিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে। ৬ ই ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় মিরসরাই কলেজ রোডের মোহাম্মদ আলী মার্কেট এর ৫ম তলায় মিরসরাই আজিজিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার ভবনে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন মিরসরাই পৌর মেয়র আলহাজ্ব মো: গিয়াস উদ্দীন।

আজিজিয়া তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, মার্কেটের মালিক মোহাম্মদ আলী। উদ্বোধনী মোনাজাত করেন মাওলানা মো: সানাউল্লাহ্ উপস্থিত ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মো:আজিজুল হক।

উদ্বোধনী বক্তৃতায় মেয়র মাদ্রাসাটিকে সহযোগিতার আশ্বাস দেন। আরও অনেক গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন। মাদ্রাসাটিতে ভর্তি শুরু হবে ১০ ই ডিসেম্বর ২০১৯ ইং থেকে এবং ক্লাশ শুরু হবে ১ জানুয়ারী ২০২০ ইং থেকে। মাদ্রাসাটি শীতাতপ নিয়ন্তৃত ভিআইপি ব্যবস্থায় পরিচালিত নুরানী ও হিফজুল কুরআন প্রতিষ্ঠান। মাদ্রাসাটিতে রয়েছে রিভিশন বিভাগ, আন্তরজাতিক মানেরহ হিফজুল কুরআন বিভাগ, হিফজের প্রস্তুতিমূলক নাযেরা বিভাগ। এ মাদ্রাসায় রয়েছে তিন বছরে কুরআন মজীদ হিফ্জের ব্যবস্থা, তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত তিলাওয়াত, প্রশিক্ষিত হাফেজ ও কারীগণ কর্তৃক মাশক প্রশিক্ষন প্রদান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.