মীরসরাই থেকে এম.অলি উল্যাহ্ নিজামী, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উদ্যেগে গরীব দুস্থদের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া আইজিপি ব্যাঞ্চবার জোরাগঞ্জ। এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি জনাব মফিজ উদ্দিন ভূঁইয়া ন্যাশনাল নিউজকে জানান পুলিশ কর্মকর্তাদের একদিনের বেতন এবং আমার এক মাসের বেতনের টাকা দিয়ে আমরা কিছু খাদ্য সামগ্রী কিনে গরীব দুঃখিদের মাঝে বিতরণ করেছি।
তিনি আরো বলেন খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, পিঁয়াজ, ক্সতল, ও সাবান। এই কাজে নিজে ওসি সাহেব
অংশগ্রহণ করেন এবং নিজ হাতে দুস্থদের মাঝে বিতরণ করেন। এই কাজের সকল পুলিশ কর্মকর্তারা সহযোগিতা করেন।
এই ত্রাণ সামগ্রী অত্যন্ত সহনীয় ভাবে সবার মাঝে বন্টন করেন।
তিনি আরো বলেন তাদের উদ্যেগের সাথে সাথে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসার জন্য আহ্বান করেন। দেশের এই ক্লান্তি লগ্নে পরিস্থিতি মোকবেলার জন্য সকলকে উদার্থ আহ্বান জানিয়েছেন। তিনি পুলিশ সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে যাচাই-বাছাই করে গরীব, দুঃখিরা যারা খেটে খাওয়ার মানুষ দিন মজুর তাদের কে কীভাবে সহযোগীতা করা যায় এই ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এবং তার সাথে সাথে করোন ভাইরাসের করনীয় সামাজিক যোগাযোগ দুরত্ব বজায় রেখে নির্বিঘ্নে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এই কাজে অংশগ্রহণ করার জন্য পুলিশ অফিসার ও কর্মকর্তাদের কে ধন্যবাদ জানিয়েছেন।অনেক দিন-মজুর খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দে আত্যহারা হয়ে কেঁদে ফেলেছেন। তেমনি এক বৃদ্ধা ওসমান আলী তিনি বলেন আমরা যারা দিন-মজুর কাজ কর্ম করে খাই তাদেরকে এই মুহুর্তে সহযোগীতা করা বিত্তমানদের দায়িত্ব। এইভাবে আমরা যদি সকলের সহযোগীতা পাই তাহলে না খেয়ে আরা মরব না। আমরা আজ ওসি স্যার ও পুলিশ সদস্যদের জন্য দোয়া করি মহান আল্লাহর কাছে। আল্লাহ যেন, তাদের এই মহৎ উদ্যেগকে কবুল করেন।