এম অলি উল্যাহ্ নিজামী,মীরসরাই : মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষথেকে গরীব দুঃখিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
আজ শুক্রবার ১৭/০৪/২০২০ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার দিকে জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়ন ও ২নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ করা হয়। যদিও ত্রাণ বিতরণ সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল সকাল ১০.০০ঘটিকার দিকে। কিন্তু বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়ায় দুপুর ১২.০০ ঘটিকায় ত্রাণ বিতরণ শুরু হয়।
এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজ কে জানান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গরীব, দুস্থদের মাঝ ত্রাণ বিরতণ করি। যারা দিন মজুর করোনা ভাইরাসের কারণে কাজকর্ম করতে পারতেছে না এবং নিম্ম শ্রেণীর মানুষ ও বিধবাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুরুতে আমরা মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নের ত্রাণ বিতরণ শুরু করি। এরপর ২নং হিঙ্গুলী ইউনিয়নে ত্রাণ বিতরণ করি।
১নং করেরহাট ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন নয়ন। জনাব “এনায়েত হোসেন নয়নের” কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ কাজকর্ম করতে পারতেছে না প্রতিনিয়ত তাদের মাঝে আমি ত্রাণ বিতরণ করে যাচ্ছি। প্রত্যান্ত অঞ্চলে ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে গরীব দিনমজুরদের সনাক্ত করে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। মাঝে মধ্যে খোঁজ নিয়েও দেখতেছি আরো বাকী কেউ আছে কিনা। আমি সরকারী ত্রাণের অপেক্ষা না করে “কোভিট ১৯” সনাক্ত হওয়ার পর থেকে আমি আমার ব্যাক্তিগত নিজের তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এরপর সরকারী ত্রাণ যা আসছে সবার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। পাশা-পাশি এটাও আমি খেয়াল রাখছি সরকারী ত্রাণ সামগ্রী কেউ যাতে
আত্মসাৎ করছে কিনা সেদিকেও সজাগ দৃষ্টি রাখছি।
আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যে ত্রাণ সামগ্রী আমার ইউনিয়নের জন্য নিয়ে আসছেন আমি আমার পক্ষথেকে এবং আমার ইউনিয়ন বাসীর পক্ষথেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ্ যতদিন এই দুর্যোগ থাকবে সরকারী ত্রাণ এবং ব্যাক্তিগত তহবিল থেকে আমি ত্রাণ সামগ্রী বিতরণ করে যাবো।
এলাকার এক দিনমজুর নুরুল ইসলাম কাছে জানতে চাইলে ত্রাণ পাচ্ছে কিনা তিনি ন্যাশনাল নিউজকে জানান সত্য কথা বলতে কি সরকার চেয়ারম্যানকে দিচ্ছে কিনা জানিনা, কিন্তু আমাদের নয়ন চেয়ারম্যান এই করোনভাইরাস শুরু হওয়ার পর থেকে আমাদেরকে সহযোগীতা করে যাচ্ছেন। আমরা দোয়া করতেছি সারা বাংলাদেশে যেন এই রকম একজন করে নয়ন চেয়ারম্যান এর জন্ম হয়। কারণ তার আচার ব্যবহার আমরা অনেক মুগ্ধ হয়েছি। আমরা যতটুকু এই নয়ন চেয়ারম্যান এর আমলে সাহায্য সহযোগীতা পাচ্ছি বিগত চেয়ারম্যানদের আমলে আমরা এই রকম সাহায্য সহযোগীতা পাই নাই। মহান আল্লাহ্ যেন নয়ন চেয়ারম্যানকে দীর্ঘ হায়াত দান করেন।