মীরসরাই থেকে অলি উল্লাহ নিজামী : মীরসরাই উপজেলা জোরারগঞ্জ থানা এবং বারৈয়ারহাট এবং করেরহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এসিল্যান্ড এর উদ্যোগে বিশেষ অভিযান এতে এসিল্যান্ড অফিসার জনাব মোঃ রাশেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন নাহারিন অংশগ্রহণ করেন এবং জোরারগঞ্জ থানার এস.আই আলমগীরসহ ৫/৪জনের একটা টিম সহযোগিতা করেছেন। জোরারগঞ্জ এলাকায় এবং আশে-পাশের এলাকায় দীর্ঘ এক সপ্তাহ ধরে বাংলাদেশ পুলিশ এর মাধ্যমে গন সচেতনতা মূলক মাইকিং করে কিছু দোকান পাট বন্ধ করা যাচ্ছেনা।
এর সূত্র ধরে আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় বিভিন্ন এলাকায় অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনী এবং এসিল্যান্ড এই ব্যাপারে এসিল্যান্ড এর অফিসার জনাব মোঃ রাশেদ ন্যাশনাল নিউজ কে বলেন দীর্ঘদিন ধরে আশে-পাশের এলাকার মানুষ ̧লোকে মাইকিং করে সচেতন করা হলেও তারা কিছুতেই কোন কথাতে কর্ণপাত করছেন না। তাদের কাছে করোনা ভাইরাস নামের কোন রোগ যেন তাদের আশে-পাশের এলাকায় নাই তাদের এমনটি মনে হয়। এরেই সূত্র ধরে জোরাগঞ্জের করের হাটে বিভিন্ন দোকান -পাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছুশাস্তি সরূপ আর্থিক জরিমানা করা হয়।
বারৈয়ারহাট ও করেরহাট বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর মাধ্যমে বিভিন্ন দোকান-পাটে সতর্ক করা হয়। মাঝে মধ্যে দুই একটাতে জরিমানা করা হয়। যাতে করে জনগন সচেতন হয়।আজকের মোট জরিমানা ছিল ৩১,৭০০/- (একত্রিশ হাজার সাতশত) টাকা বিভিন্ন দোকান-পাটে জরিমানা করা হয়।
এরেই মধ্যে শুধু খোলা থাকবে ঔষুধের দোকান, মুদি দোকান এবং কাঁচা শাক-সবজির দোকান। এই বিষয়ে ন্যাশনাল নিউজকে তিনি আরো জানান জনগনকে গন সচেতনতার জন্য আমরা প্রত্যেকদিন মাঠে থাকবো। এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন নাহারিন কে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন ̈ এবং জনগনকে করোন ভাইরাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা সরকারের আহ্বানে মাঠে থাকবো। তার মধ্যে আমরা প্রথমত এক সপ্তাহ ধরে মাইকিং এর মাধ্যমে বলে দিয়েছি যে, এক সাথে দুইজন লোক কোনাভাবেই হাঁটা যাবে না, সামাজিক দুরত্ব বজায় রাখা, দোকান-পাট বন্ধ রাখা, শুধু মাত্র ঔষুধের দোকান ও মুদি দোকান এবং কাঁচা শাক-সবজির দোকান খোলা থাকবে।
এই ব্যাপারে বাংলাদেশ প্রধানমন্ত্রী যতদিন চাইবে আমরা মাঠে থেকে জনগনকে সহযোগিতা এবং সচেতনতার পাশা-পাশির আইন শৃঙ্খলা রক্ষা করে যাব। আমরা মীরসরাই এর প্রত্যেকটা অঞ্চলে প্রচারণা ও অভিযান চালিয়ে যাব। ইন্শা আল্লাহ্ আমরা মহান আল্লাহ্ দরবারে নামায পড়ে আল্লাহ্ কাছে করোনা ভাইরাস থেকে রক্ষার জন ̈ পানাহ্ চাইবো। পাশাপাশি আমরা নিজে সচেতন হবো এবং অন্যকেও সচেতন করবো।