মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মীরসরাইয়ে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় আরিফা জান্নাত (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আঁখি। নিহত আরিফা ঐ এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের কন্যা।

ইকবাল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকালে আরিফা একটি সিএনজি অটোরিকশায় বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় খেয়ারহাট বেড়ীবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন শিশু শিক্ষার্থী আরিফা জান্নাত।

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ শিক্ষার্থী সিএনজি অটোরিকশায় আরবি পরীক্ষা দিতে বাড়ি হতে মাদরাসায় আসছিল। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিফা জান্নাত নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়।

এ সময় মাদরাসার প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আখি (৭) গুরুতর আহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.