Thursday, August 20

মীরসরাই এর জোরারগঞ্জ থানার বাজারের কমিটিদের বিশেষ দিক নির্দেশনা দিচ্ছেন সেনাবাহিনী

0

এম অলি উল্যাহ্ নিজামী,মীরসরাই: মীরসরাই এর জোরারগঞ্জ থানার বিভিন্ন বাজারে কমিটিদের কে বিশেষ দিক নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী জোরারগঞ্জের বিভিন্ন বাজার কমিটিদের ডেকে করোনা ভাইরাস সম্পর্কে দোকানদার এবং বাজারের লোক সমাগমকে কীভাবে কন্ট্রোলে এনে বাজার সদায় করা যায় এই ব্যাপারে বাজার কমিটিদের কে বিভিন্ন বিষয়ে আলোচনা করে দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

আজ ১১/০৪/২০২০ইং তারিখ রোজ শনিবার সকাল বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় জোরারগঞ্জ বাজারে মাইকিং করে লোক সমাগম যাতে কম হয়, সামাজিক দুরত্ব যাতে বজায় রেখে  বাজার সদায় করে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সেনাবহিনীর ক্যাপটেন নাহরিন ন্যাশনাল নিউজ কে জানান আমরা জোরারগঞ্জ থানার বিভিন্ন বাজারে ঘুরে বাজার মনিটরিং সহ করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে মাইকিং করে জানিয়ে দিচ্ছি এবং বাজার কমিটির সভাপতি ও সহ সভাপতিকে ডেকে দোকানদার কে বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা যেন দোকান পাট বন্ধ করে বাড়ী ঘরে চলে যায়। সেই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছি। যেসব দোকান খোলার অনুমতি আছে সেগুলোকে লোকজন যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার সদায় করে এবং বাজারে অহেতুক ঘুরা-ফেরা না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। কাঁচা বাজার মুদির দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী সব দোকান বন্ধের নির্দেশ দিচ্ছি। কোথাও যেন একসাথে ২/৩ লোক চলা ফেরা না করে সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশ দিচ্ছি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজার ঘুরে মাইকিং এর মাধ্যমে জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে ধরণা দিচ্ছি। এই ভয়ঙ্কর ব্যাধি থেকে বাঁচতে হলে আমাদের কে কি কি করনীয় সে বিষয়েও মাইকিং করে বলে দিচ্ছি।

এই ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জনাব নাছির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজ কে জানান আমরা আমাদের ক্যাপটেন এর দিক নির্দেশনা অনুযায়ী প্রতিদিন মাইকিং এর মাধ্যমে জনগনকে উদ্ভুদ্ধ করছি। যাতে করে তারা সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করে। দোকান পাটে অহেতুক যেন না আসে এবং রাস্তাঘাটে যেন অহেতুক ঘুরা-ফেরা না করে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশা-পাশি বাংলাদেশ পুলিশ ও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারগন বাংলাদেশ সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী সঠিকভাবে গরীব-দুঃখিদের কাছে বন্টন করছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীদের এই উদ্যোগ কে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.