Thursday, August 27

মীরসরাই এর বারৈয়ারহাট ও জোরারগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযান

0

এম অলি উল্যাহ্ নিজামী, মীরসরাই  : মীরসরাই এর বারৈয়ারহাট ও জোরারগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযান চালিয়েছে আজ ০৮/০৪/২০২০ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায়। এই অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের বিশেষ টিম। অভিযান শুরু হয় বারৈয়ারহাট পৌরসভার আশে-পাশের বাজার ও এলাকায়।

অভিযানের সময় মাইকিং এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জনগনকে বিশেষভাবে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে রয়েছে অহেতুক ভাবে রাস্তা-ঘাটে ঘুরা-ঘুরি করবেন না, বাসায় থাকুন, সুস্থ্য থাকুন, প্রয়োজন ব্যাতীত বাজার ঘাটে আসবেন না এবং মাইকিং এর মাধ্যমে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছেন। শুধু মাত্র ঔষধের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছেন।

সকাল থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত মুদি দোকান, কাঁচা বাজার খোলা থাকবে। এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন নাহরিন কে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা প্রতিদিনের মত আজও জনগনকে সচেতন
মূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য বার বার অনুরোধ জানাচ্ছি। অহেতুক বাজারে ঘুরা-ফেরা না করে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি।

এই ব্যাপারে কোন শাস্তি আছে কিনা জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে বলেন আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগনকে সচেতনা মূলক মাইকিং করে সচেতন করার নির্দেশ পেয়েছি। কোথাও কোথাও মানুষ অনিয়ম করলে পুলিশের মাধ্যমে সহযোগিতা নিয়ে তাদের তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি।

আজকে এই অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জনাব নাছির উদ্দিন এবং বাংলাদেশ পুলিশের জোরাগঞ্জ থানার এস.আই আলম এবং একজন এ.এস. আই ও ৪জন পুলিশ কন্সট্যাবল অংশগ্রহণ করেন। এই অভিযানে তাদের লক্ষ্য ছিল জনগনকে বুঝিয়ে করোনা ভাইরাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যাতে করে মানুষ বুঝতে পারে করোনা ভাইরাস একটি মরণ ঘাতি রোগ। এই রোগ থেকে বাঁচতে হলে কি কি করনীয় আমাদের সেই বিষয়ে জানিয়ে দিচ্ছিলেন মাইকিং এর মাধ্যমে। এখন আগের তুলনায় জনগনও রাস্তাঘাটে কম এবং যাতায়াতের যানবাহন ও তেমন দেখা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.