Thursday, August 20

মীরসরাই এ জোরারগঞ্জে নিজের ব্যাক্তিগত উদ্যোগে থেকে গরীব দুঃখিদের খাদ্য সামগ্রী বিতরণ

0

মীরসরাই থেকে এম অলি উল্যাহ্ নিজামীমীরসরাই জোরারগঞ্জ থানার ৮নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনাব আলাউদ্দিন মেম্বার সরকারী ত্রাণের আশা না করে নিজের ব্যাক্তিগত উদ্যোগে গরীব-দুঃখিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ ৩নং ওয়ার্ডের জনাব নিজাম উদ্দিনের পুত্র। এই ব্যাপারে জনাব আলাউদ্দিন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে আমি সরকারের ত্রাণের আশা না করে আমার ব্যাক্তিগত উদ্যোগে আমার নিজের টাকা খরচ করে প্রায় ১৭০ (একশত সত্তর) পরিবারকে চাউল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী গরীবদের হাতে তুলে দেন। এছাড়াও ৪নং ওয়ার্ডের ৮০ (আশি) পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। তিনি বলেন আমার নিজের মেম্বারীর ভাতাও এই খাতে খরচ করে গরীব-দুঃখিদেরকে ত্রাণ সামগ্রী কিনে দিয়েছি। এছাড়াও আমার ব্যাক্তিগত উদ্যোগে এলাকায় মাইকিং করে এলাকার মানুষদের কে সচেতন করতেছি। যাতে করে করোনা ভাইরাস সম্পর্কে তারা সচেতন হয়। এবং আমি আরো আহ্বান জানাচ্ছি সমাজে যারা বিত্তবান আছেন তারাও যেন দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে গরীব-দুঃখিদের পাশে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমি বাজারে গিয়ে বাজার কমিটিদের মাধ্যমে দোকান পাটের খোলার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসছি। যাতে করে আমরা বাংলাদেশ সরকারের আইনকে শ্রদ্ধেয় করে এবং বাংলাদেশ সরকারের আইনকে যেন অমান্য করা না হয় সেদিকে লক্ষ্য রেখে দিন-রাত পরিশ্রম করে আমি কাজ করে যাচ্ছি।

ইন্শা -আল্লাহ্ ভবিষ্যতে আমার মত বিত্তবানেরা যদি এই দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করে তাহলে দেশে কোন গরীব-দুঃখি না খেয়ে থাকবে না। সে ব্যাপারে আমরা সবাই সচেতন করবো এবং প্রশাসনের সহযোগিতাও কামনা করছি।সবাই যদি সচেতন হয় আমার এলাকাকে উপর আল্লাহ্র রহমতে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবো ইন্শা
আল্লাহ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.