Monday, August 17

মীরসরাই তে বড় বোনের হাতে ছোট ভাই রক্তাক্ত

0

এম অলি উল্যাহ নিজামী,মীরসরাই  : আজ সোমবার বিকালে পারিবারিক কোলহলের জেরে কথা কাটা কাটি করে বোনের জামাই, ভাগিনা- ভাগ্নি মিলে ছোট ভাইয়ের ঘরে ঢুকে দা, কিরিচ লাঠি দিয়ে এলোপাথাড়ি কোপিয়ে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাই জখম করে।

বড় বোনটির বাড়ি পাশ্চবর্তী হওয়ায় গটনা টি চক্রান্ত মুলক বলে জানিয়েছেন,  চিৎকার শুনে আসেপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়,পরে আহত অবস্থায় তাদের কে মস্তান নগর হাসপাতালে ভর্তি করেন।

এই বিষয়ে আহতের ছোট ভাই কে জিজ্ঞাস করলে তিনি ন্যাশনাল নিউজ কে জানান আমার বড়বোন ও তার ছেলে মেয়ে নানা সময় জগড়া করে, তার সূত্র ধরে আজ এই দূর্ঘটনা।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ঘটনার স্থলে ন্যাশনাল নিউজ গেলে প্রতিপক্ষের বড় বোন সাংবাদিককে গালাগালি করে দরজা বন্ধ করে দেয়, পরে গণ্য মান্য ব্যক্তিদের কে নিয়ে ছোট ভাই নুরুল গণি মীরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.