মীরসরাই থেকে অলি উল্ল্যাহ নিজামীমীরসরাইতে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করতে বাংলাদেশ সেনাবাহিনী এবং মীরসরাই থানার পুলিশের বিশেষ অভিযান। দিন-রাত পরিশ্রম করে এবং মাইকিং করে জনগনকে সচেতন করে দিচ্ছেন এবং মাইকিং এর মাধ্যমে জনগনকে অহেতুক বাজারে ঘুরা-ফেরা না করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করছেন।
এই ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন আবির হোসেন কে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজ কে জানান করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করতে বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমরা মাঠে ময়দানে নিরলস সেবা দিয়ে যাচ্ছি। যাতে করে জনগন অহেতুক ঘুরা-ঘুরি না করে এবং দোকান-পাট না খুলে। দোকান খোলার মধ্যে শুধু থাকবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ঔষধের। দোকান যাতে করে জনগন বাজার-সদায় করতে পারে। আমরা গ্রামে গ্রামে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে ধারণ দেওয়ার জন্য বলে দিচ্ছি অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য, চায়ের দোকানে আড্ডা না দেওয়ার জন্য সেই সাথে নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করা, বাহিরে যাওয়ার সময় মুখে মাস্ক লাগানো ইত্যাদি।
বাংলাদেশ সেনাবাহিনীর আর এক ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দিন ন্যাশনাল নিউজ কে বলেন, আমরা হাই কমান্ডের নির্দেশে স্বাস্থ্য সেবাকে জনগনের ধারে পৌঁছে দেওয়ার জন্য এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের টিমে অংশগ্রহণ করেন মীরসরাই থানার এস.আই মাসুম ও একজন এ.এস.আই সহ ৪/৫ জনের টিম আমাদের সাথে একযোগে কাজ করছেন।
এই বিষয়ে জিজ্ঞেস করলে এস.আই মাসুম ন্যাশনাল নিউজ কে জানান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পাশা-পাশি বাংলাদেশ পুলিশ বাহিনী ও বাজার, গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে বুঝার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইন্শ আল্লাহ্ আমরা যাদি সবাই সচেতন হই তাহলে উপরওয়ালা ইচ্ছায় আমরা সুস্থ থাকতে পারি।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান পিপিএম এর কাছে জানাতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা প্রতিনিয়ত ৩/৪টি টিমে ভাগ করে পুলিশের বিশেষ টহল জোরদার করে হ্যান্ড মাইকিং এর মাধ্যমে জনগনকে সতর্ক করে যাচ্ছি। তারা যাতে রাস্তা-ঘাটে অহেতুক ঘুরা-ফেরা নাকরে বাড়ি তে থাকেন এবং দোকান-পাটে যেন আড্ডা না মারে। সেই সাথে ত্রাণের সামগ্রী আমাদের কাছে যাই আছে তা গরীব দুঃখিদের মাঝে মেম্বারদের মাধ্যমে গরীবদের ঘরের মধ্যে পৌঁছে দিচ্ছি। কেউ যেন না খেয়ে থাকে। সবার জন্য যতটুকু সম্ভব খাদ্যের ব্যাবস্থা করতেছি। এই ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা পেলে আমরা আরো বেশী করে তৎপর হব।
পরিশেষে ন্যাশনাল নিউজের পরিবার পক্ষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের পাশা-পাশি ন্যাশনাল নিউজের সাংবাদিকদের সহযোগিতায় গরীব দুঃখিদের সনাক্ত করতে পারতেছি। ইনশা আল্লাহ্ আমরা আল্লাহ্ আমরা আল্লাহ্ কাছে পানাহ্ চাই এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।