Saturday, August 15

মুঈনে মোহতামিমের পদ থেকে আমি পদত্যাগ চাইনি : আল্লামা বাবুনগরী

0

সরওয়ার কামাল জামান: মজলিসে শূরার সদস্যদের নিকট দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুঈনে মোহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে সরাসরি পদত্যাগ বা পদত্যাগের বিষয়ে কোনো প্রকারের সম্মতি প্রকাশ করেননি বলে জানিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বুধবার (১৭ জুন) রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি ।

আল্লামা বাবুনগরী বলেন,আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুরের সভাপতিত্বে আজ হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকের শেষ পর্যায়ে কিছু বিষয় সম্পর্কে জানতে আমাকে বৈঠকে ডাকা হয়েছে। সেসব বিষয়ে আমি আমার সুস্পষ্ট বক্তব্য আল্লামা শাহ আহমদ শফী সাহেব ও শূরার সদস্যদের সামনে উপস্থাপন করেছি। কিন্তু বৈঠকে শূরার সদস্যদের নিকট মুঈনে মোহতামিমের পদ থেকে পদত্যাগ চাওয়া বা পদত্যাগের বিষয়ে কোনো ধরণের সম্মতি আমি প্রকাশ করিনি। এবং উক্ত বৈঠকে আমাকে মুঈনে মোহতামিম এর পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে শূরার সদস্যগণ আমাকে কিছুই বলেননি। বৈঠক শেষ হওয়ার অনেক পরে একজন শূরার সদস্য মুঈনে মোহতামিমের পদ থেকে আমাকে অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমি জানতে পেরেছি, মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে মাওলানা নোমান ফয়জীর বরাতে এবং একটি ইলেকট্রনিক মিডিয়ায় মাওলানা নুরুল আমীন সাহেবের বরাতে প্রচারিত হচ্ছে যে,আমি মজলিসে শূরার সদস্যদের নিকট মুঈনে মোহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগের সম্মতি প্রকাশ করায় তারা আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি দিয়েছেন। অথচ এ কথা ভিত্তিহিন। আমি শূরার সদস্যদের নিকট কোনো পদত্যাগ চাইনি। এটি আমার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.