Thursday, November 19

মুক্তামণির সফল অস্ত্রোপচার সম্পন্ন

0

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির হাতে দ্বিতীয় দফায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, মুক্তার হাত রক্ষা করে মাংস কেটে ফেলা সম্ভব হয়েছে। তার হাত ঠিক আছে। তিনি আরও বলেন, অস্ত্রোপচার পর মুক্তার জ্ঞান ফিরেছে এবং সে চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছে।

গত ৫ আগস্ট রোগ শনাক্ত করতে মাংস কেটে টিস্যু নিয়ে বায়োপসি করার জন্য মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার করা হয়। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একই অপারেশন থিয়েটারে চলে এ অস্ত্রোপচার।

এর তিনদিন পর গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, মুক্তার হাতের একাধিক অপারেশনের প্রয়োজন রয়েছে। এমনকি তার বাম হাত কেটে ফেলতেও হতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.