নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের গেরিলাদের মতো কৌশলে বুদ্ধি খাটিয়ে সচেতন থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত বিষয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই’র কর্মি হিসেবে আমাদের প্রথম যে কাজ তা হলো আমাদের নিজেদের প্রথমে সচেতন হওয়া। আমরা নিরাপদ সড়ক চাই’র কর্মিরা যদি কখনো সড়ক পথে কোন ভুল কাজ করি তা হবে অত্যন্ত দু:খজনক তাই আমাদের নিজেদের দায়িত্ব আমাদের ভালোভাবে পালন করতে হবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে গতকাল নগরীর মোমিন রোড সাফরান রেঁস্তোরায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি লায়ন হাকিম আলী, হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ।
মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান ও অনুরাজ দাশগুপ্ত দীপু, আইন বিষয়ক সম্পাদক রেবা বড়ুয়া, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা কামাল, আলহাজ্ব সফর আলী ও সনত তালুকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে এস এম আবু তৈয়ব বলেন, আজ দেশের মানুষের মুখে মুখে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নাম। সবার দাবি আজ একটাই আমরা সকলে নিরাপদ সড়ক চাই। সড়কে নিরাপদে চলার নিশ্চয়তা চাই।