Tuesday, September 1

মুগদায় সড়ক অবরোধ করে রিকশাচালকদের অবস্থান

0

রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রিকশাচালকরা।সোমবার সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মালিবাগ, সায়েদাবাদ, মুগদা, মানিকনগর, মান্ডাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।

রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

গত ৩ জুলাই ডিএসসিসির নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি (ডিটিসিএ) গঠিত কমিটির এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

এর পর রোববার থেকে রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ রয়েছে। ফলে গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা চলতে দেয়া হচ্ছে না।

তবে এসব সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোতে শুধু সিটি কর্পোরেশনের অনুমোদন পাওয়া রিকশা চলাচল করতে পারবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.