মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে চাঁদা দাবী করায় ০৩ জন চাঁদাবাজ গ্রেফতার করেন কোতয়ালী থানা পুলিশ।
আসামীরা হলেন ১। শেখ রিয়াজ আহম্মেদ @ রাজু (৪০), ২। শাহজাহান (৪৫), ৩। বাটুল বড়–য়া @ ডানো (৩৮), ৪। লিটন (৩৫), ৫। চান্দু প্রঃ রনি (৪০)।
থানা সুত্রে জানা যায়, ০২/০৩/২০২০ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন নন্দনকানন সানমার বিল্ডিং সংলগ্ন থ্রিএ হোম স্কেচ প্রতিষ্ঠানের অফিস রুমের ভিতর আসিয়া বাদীর প্রতিষ্ঠানের মালিক স্থপতি জনাব প্রনত মিত্র চৌধুরী এর নিকট হতে মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে ২০,০০০/- টাকা চাঁদা দাবী করে।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা বাদীর মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চাঁদা না দিলে মারধর করিবে এবং ব্যবসা করিতে দিবে না বলিয়া হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
১-৫নং আসামীগণ ইং ০৬/০৩/২০২০ তারিখ ঘটনাস্থলে এসে চাঁদার টাকা নিয়া যাবে বলে চলে যায়। এরই ধারাবাহিকতায় আসামীগণ ইং ০৬/০৩/২০২০ তারিখ বেলা অনুমান ০৪.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন নন্দনকানন সানমার বিল্ডিং সংলগ্ন থ্রিএ হোম স্কেচ প্রতিষ্ঠানের সামনে এসে মালিককে খোঁজাখুঁজি করে না পেয়ে বাদীর কাছ থেকে পুনরায় মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে ২০,০০০/- টাকা চাঁদা দাবী করে এবং টাকা দিতে বলে। বাদী তার মালিক নাই বলে এবং চাঁদার টাকা দিতে অস্বীকৃতি ও অপারগতা প্রকাশ করলে ১-৫নং আসামীগণ পরস্পর যোগসাজশে বাদীকে মারধর করার হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
বাদী কৌশলে টহল পুলিশের নিকট সংবাদ দিলে এসআই/মৃণাল কান্তি মজুমদার সঙ্গীয় কং/বশির, কং/খোকন, কং/মিল্টন বড়–য়া দেরকে নিয়ে ইং ০৬/০৩/২০২০ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে উপরোক্ত ১ ও ২নং আসামীদ্বয়কে গ্রেফতার করলেও ৩, ৪ ও ৫নং আসামীগণ কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা নাম ঠিকানা প্রকাশ সহ পলাতক ৩, ৪ ও ৫নং আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে ও বাদীর মালিক এবং তার কাছ থেকে মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে ২০,০০০/- টাকা চাঁদা দাবীর কথা স্বীকার করে।
ধৃত ১ ও ২নং আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা গত ৪ মাস যাবত “স্বপ্ন চ‚ড়া ও একতা যুব সংঘ” নামক প্যাডের মাধ্যমে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী এর নাম প্রকাশ করিয়া ৩-৫নং আসামীগণের সহযোগিতায় আগ্রাবাদ, নন্দনকানন ও এর আশপাশ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান হইতে চাঁদা উত্তোলন করেছে।
পরবর্তীতে নন্দনকানন জে কে টাওয়ার এর ৯ম তলা হইতে ইং ০৬/০৩/২০২০ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় এসআই/মৃণাল কান্তি মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩নং আসামীকে আটক করেন। ধৃত ৩নং আসামীকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। ধৃত ৩নং আসামীর হেফাজত হতে “স্বপ্ন চ‚ড়া ও একতা যুব সংঘ” নামক প্যাড সমূহ উদ্ধারপূর্বক জব্দ করে। পলাতক আসামীদ্বয়ের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।