Saturday, August 15

মুজিব বর্ষ উপলক্ষে কাপ্তাই দূর্গম পাহাড়ী এলাকায় আশিকার আয়োজনে নলকুপ ও দেশী মুরগী বিতরণ

0

কাপ্তাইপ্রতিনিধি :  মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে কাপ্তাই উপজেলার ভাইবোনছড়া দূর্গম পাহাড়ী পল্লীতে অসহায় দুস্থ পরিবারের মাঝে রাঙ্গামাটি বেসরকারী উন্নয়ন সংন্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস,বিশেষ প্রকল্প বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার আর্থিক সহযোগিতায় ৫টি নলকুপ ও দেশী মুরগী বিতরণ করা হয়।

রোববার(২০জুন) কতুবছড়িমোন পাড়া,বারুদগলা হেডম্যান পাড়া,ভাইবোন ছড়া এসকল দূর্গম পাহাড়ী পল্লীর অসহায় লোকদের মাঝে টিউবওয়েল কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এসময় আশিকা ডেবেলপমেন্ট এসোসিয়েটস এর পিসি প্রতিনিধি রবীন চন্দ্র চাকমা,পিও জ্ঞান প্রিয় চাকমা,পিও তুখেন চাকমা,ভাইবোন ছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা কান্তি তনচংগ্যা,ইউপি সদস্য ও বিদ্যালয় কমিটির সভাপতি সুজয় বিকাশ চাকমা,গান্ধী লাল কার্বারী,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,ও আ’লীগ নেতা তজমুল আলী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, পাহাড়ী অসহায় দুস্থদের দীর্ঘ দিনের পানির সংকট থাকবেনা। ইতি মধ্যে পানির কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। পরে ৪৫টি পরিবারের মাঝে ৪টি করে দেশী মুরগী বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.