Wednesday, August 19

মুন্সীগঞ্জে ৪৫ মন জাটকা সহ ৫জনকে আটক,২৫ হাজার টাকা জারিমানা

0

সামছুন্নাহার যুথী ঢাকা ব্যাুরোঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৪৫মন জাটকা সহ ৫ জনকে আটক করেছে মাওয়া নৌ পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া ঘাট থেকে ৪৫মন জাটকা মাছ জব্দ করে। এ সময় জাটকা বহনকারী ৫জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃত হলো শেখ স্বাধীন (৪০), পিতা চান মিয়া, নুরের টেক, নারায়নগঞ্জ, মাসুদ মিয়া (২২) পিতা মো: মফিজ উদ্দিন নারায়নগঞ্জ, সিদ্দিক ব্যাপারী (৩৫) পিতা বাচ্চু বোপারী, চালিভাঙ্গা, কুমিল্লা,সামাদ বেপারী (৪২) পিতা হাসুন আলী চালিভাঙ্গা, মেঘনা কুমিল্লা, দেলোয়ার হোসেন (২৪) পিতা সাহেজ উদ্দিন চালিভাঙ্গা কুমিল্লা।

শিমুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৪৫মন জাটকা জব্দ করি। এ সময় ৫জনকে আটক করে।এ সময় সহকারি কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান এর ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৫হাজার টাকা করে ২৫হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

শিমুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান মাওয়া ঘাটে যোগদান করার পর এ পর্যন্ত ১৩০ মন জাটকা জব্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.