
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২০ রান করেছিলেন। সিলেটের মাটিতে বিশাল হারের পর সমালোচনার তোপে পড়তে হয়েছিল মুমিনুল হকসহ পুরো বাংলাদেশ দলকেই। যদিও ঢাকায় ফিরে ঘুরে দাঁড়িয়েছিলেন। প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়েন ২৬৬ রানের। ২৪৭ বল খেলে ১৬১ রান করে সমালোচকদের জবাব দেন। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমরুল কায়েসের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে আসেন সৌম্য সরকার। যদিও ম্যাচের তৃতীয় বলেই রানের খাত না খুলে বিদায় হন বাম-হাতি এই ব্যাটসম্যান। কিমার রোচের বলে উইকেটকিপার শেন ডওরিচের হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য।
যদিও প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেছেন ইমরুল-মুমিনুল। ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী মুমিনুল। মাত্র ৭০ বল ৫২ রানে ক্রিজে রয়েছেন তিনি।
অপরদিকে সৌম্যের পরে বিদায় নিলেন ইমরুল। ব্যক্তিগত ১৬ রানে নো-বলের কল্যানে আবারো বেঁচে যান ইমরুল। ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ইমরুল কায়েস আর মুমিনুল হকের ব্যাটে সেই শঙ্কা দারুণভাবে কাটিয়ে ওঠে টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হলো না। নিজের খাতায় ৪৪ রান লিখে ফিরে গেলেন ইমরুল।
২৬.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান।
নিয়মিত অধিনায়ক সাকিব ফেরিছেন দলে তাই বাদ দেয়া হয়েছে আরিফুল হককে। অন্যদিকে পেসার খালেদ আহমেদের জায়গায় প্রথমবারের মতো মূল একাদশে জায়গা করে নিয়েছেন ডান-হাতি স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটকিপার), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।