আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ান ক্রিকেট পরাশক্তি ভারত।
আজ বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এদিকে গতকাল বুধবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। আর ঐতিহাসিক মঞ্চের এই ফাইনালে নিজেদেরকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজকের ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে পাকিাস্তানকে মোকাবেলা করবে।
বেশ সতর্কতার সঙ্গে খেলা শুরু করেছেন তামিম ইকবাল। তবে প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে শূণ্য রানেই বিাদায় নিলেন সৌম্য সরকার। এর পর আবার সেই ভুবনেশ্বর কুমারকেই উইকেট দিয়ে সাজঘরে ফিরলেন সাব্বির রহমান। ইনিংসের সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে মাত্র ১৯ রানেই ফিরেন তিনি। এর পর মাঠ নামেন মুশফিকুর রহিম। তারা দুজনেই দলকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেন তামিম ইকবাল। কেদার যাদবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরত যাওয়ার আগে ৮২ বলে ৭০ রান করেছিলেন তামিম। তামিম ও মুশফিকের হাফসেঞ্চুরির ওপর ভর করে বড় ইনিংসের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ৬ রানের ব্যবধানে সাকিব-মুশফিককে হারিয়ে টাইগার শিবির আবারো কিছুটা চাপে পড়ে।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ ; রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।