Wednesday, August 26

মুসলিম মিল্লাতের শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের মহাসমাবেশ

0

মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলীয়ে রাব্বানী- হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। এতে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

সমাবেশে আল্লামা ইমাম হায়াত দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। তাঁরা বলেন, মহান ইমামে আকবর রাদিআল্লাহু আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্দি ব্যতীত ঈমান ও দ্বীন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে ছদ্মবেশী ক‚ফরীর প্রতারণার পার্থক্যও বুঝা সম্ভব নয়।

আল্লামা ইমাম হায়াত বলেন, মহান জাতীয় শহীদ দিবস কারবালার অতুলনীয় মহান শাহাদাত প্রাণের বিনিময়ে ক‚ফর-জুলুম-স্বৈরতার ধারক অপশক্তির কবল থেকে পবিত্র কলেমার আমানত রক্ষার শাহাদাত। ঈমানী আত্মা ও দ্বীনের প্রকৃত রূপরেখা এবং সমগ্র মানবমন্ডলীর জন্য ন্যায়-মানবতা-নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-কল্যাণের ধারা ও কাঠামো রক্ষার জন্য এ শাহাদাত। তিনি বলেন, আত্মা ও জীবনকে বাতেল জালেম অপশক্তির আঁধার-রুদ্ধাতা-বিনাশ থেকে মুক্ত রাখা এবং সত্য ও মানবতার মুক্ত প্রবাহ জারি রাখাই ছিল শাহাদাতের কারবালার অন্যতম মূল লক্ষ্য। তিনি বলেন, পবিত্র কলেমার মর্মধারার চুড়ান্ত প্রকাশ মহান শাহাদাতে কারবালার শিক্ষা ব্যতীত ঈমানী অস্তিত্ব ও দ্বীনের প্রকৃত রূপরেখা এবং অপশক্তির গ্রাসমুক্ত স্বাধীন মানবতার কোন উপায় নেই।

কারাবালার শাহাদাত দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের পরম নিদর্শন উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলার উদ্দেশ্যে সব কিছুর উর্ধ্বে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমই মহান শাহাদাতে কারবালার মূল মর্ম, যে প্রেম ভিত্তিক আত্মা ব্যতীত শাহাদাতে কারবালার শিক্ষা চেতনা যেমন উপলব্ধি করা যাবেনা তেমনি আত্মা ও জীবন আঁধার কলুষতায় নিমজ্জিত হয়ে বাতেল জালেম অপশক্তির কোন না কোন দিকে বিকিয়ে যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.