Monday, August 17

মুসার মামলায় প্রতিবেদন দাখিল ১২ ফেব্রুয়ারি

0

শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি।

আজ সোমবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন করে আগামী ১২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

অভিযোগে বলা হয়েছে, মুসা বিন শমসের ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রির মাধ্যমে একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি বেনামে নিবন্ধন করেন। কিন্তু শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায় ওই গাড়ির শুল্ক ছিল ২ কোটি ১৭ লাখ টাকা।

এছাড়া মুসা বিন শমসের জিজ্ঞাসাবাদের সময় দাবি করেন, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা গচ্ছিত আছে। কিন্তু তিনি এই টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি। কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.